ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনে বন্যা : মৃতের সংখ্যা বেড়ে ৫১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে প্রবল বন্যায় এ পর্যন্ত ৫১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভারী বর্ষণে সেখানে সৃষ্ট বন্যায় প্রায় কয়েক মিলিয়ন বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ আজ শুক্রবার এ কথা জানায়। ক্ষতিগ্রস্ত ঝিনঝু শহরের এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুর পর্যন্ত ৩ লাখ ৯৫ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার ফলে ৬৫ বিলিয়ন ইয়েনের (১০ বিলিয়ন মার্কিন ডলার) বেশি ক্ষতি হয়েছে।

বহু যুগের মধ্যে এক দিনে এত বৃষ্টি দেখেনি মধ্য চীনের হেনান প্রদেশ। আবহাওয়া দপ্তরের মতে, গতকাল মঙ্গলবার যে বেগে বৃষ্টি হয়েছে, তা অস্বাভাবিক। এক ঘণ্টায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে প্রদেশের কোনো কোনো শহরে। যার জেরে জলমগ্ন হয়ে যায় প্রায় পুরো প্রদেশটিই। তার ওপর দুটি বাঁধ ভাঙার খবর মিলেছে। তার মধ্যে একটি ইয়েলো নদীর ওপর। হোয়াংহো নদীর ওপরের বাঁধও ভেঙেছে বলে মনে করা হচ্ছে। ফলে বন্যার পানি আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার পরেই রাস্তায় নেমেছে চীনের সেনা। বন্যাবিধ্বস্তদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে তারা। সেনা সূত্রের দাবি, এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ পাঁচ। তবে চীনের সরকারি টেলিভিশনের দাবি, নিখোঁজের সংখ্যা আরো বেশি। প্রায় ১০ হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো মানুষকে উদ্ধার করা হচ্ছে।

হেনানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সাবওয়েগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। একেকটি সাবওয়ের ভেতর এক কোমর পানি। বাড়ি-ঘরেও পানি ঢুকে গেছে। বন্ধ রয়েছে যান চলাচল।

এই পরিস্থিতির মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বহু বাঁধ ভেঙে গেছে। একাধিক অঞ্চলে জল ঢুকেছে। সেনা নেমেছে। কিন্তু পরিস্থিতি খুবই উদ্বেগজনক। বস্তুত বুধবার সকালে হেনান প্রদেশে ক্যাটাগরি তিন থেকে ক্যাটাগরি দুইয়ের বিপর্যয়সংকেত জারি হয়েছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102