চীনে করোনাভাইরাস মোকাবেলায় একশ কোটিরও বেশি করোনা টিকার ডোজ দেয়া হয়েছে।
সারাবিশ্বে দেয়া করোনা টিকার এক তৃতীয়াংশের বেশি ডোজ দেয়া হয়েছে শুধু চীনেই। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিশ্বে ২৫০ কোটি টিকার ডোজ দেয়া সম্পন্ন হয়েছে। চীন সরকার জুনের শেষ নাগাদ ১০০ কোটি ৪০ লাখ মানুষের ৪০ শতাংশকে পুরোপুরি টিকার আওতায় নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।
এদিকে ৬ কোটি ২৪ লাখের বেশি মানুষকে করোনা টিকার এক বা দুই ডোজ দিয়েছে ইংল্যান্ড। দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বিভাগ জানিয়েছে, এর মধ্যে দুই কোটি ৬৪ লাখের বেশি মানুষ করোনার দুই ডোজ টিকা নিয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে করোনার নতুন সংক্রমণগুলোর ৬০ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।