ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীনে ১৭০ মসজিদ ধ্বংস করা হয়েছে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

চীনে অন্তত ১৭০টি মসজিদ ধ্বংস করা হয়েছে। সম্প্রতি এমন দাবি করে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) বলছে, এর ফলে সেখানকার মুসলিমরা প্রকাশ্যে ধর্ম পালনে বাধার শিকার হয়েছে।

বুধবার (৫ মে) নিউজউইকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চীনাদের যে কোনো ধর্মপালনের অনুমতি থাকলেও সরকারি কিছু বিধান রয়েছে যার প্রভাব ধর্ম পালনের ওপর পড়ে।

২০২০ সালের এএসপিআইয়ের করা প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে ১৭০টি ধ্বংস হওয়া মসজিদ পাওয়া গেছে।

গত দশকে কাশগড় শহরের সিল্করোডে ইদখা মসজিদে মুসলিমদের উপস্থিতি ৫ হাজার জন থেকে ৯০০ জনে নেমেছে।

চীনের কমিউনিস্ট পার্টি সেখানকার সংখ্যালঘু অর্থাৎ মুসলিমদের রোজা পালন সমর্থন করে না। সেখানকার মুসলিম পর্যবেক্ষকদের দাবি, তারা শতাধিক মসজিদ ধ্বংস হতে দেখেছে।

তবে সরকার সেসব অভিযোগ অস্বীকার করে বলছে, মসজিদের উন্নয়ন ও সংস্কারের জন্য ভেঙে ফেলা হয়েছে। তবে উন্নয়নকাজের মধ্যে ফ্যান, ফ্ল্যাশিং টয়লেট, কম্পিউটার ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কথা জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102