ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীন থেকে টিকার বড় চালান আসছে জুলাইয়ের প্রথম সপ্তাহে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৩৩ বার পঠিত

জুলাই মাসের প্রথম সপ্তাহে চীন থেকে টিকার বড় চালান আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার রাজধানীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক ২০২০’ প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি আরও জানান, এই চালান দিয়ে ৮০ শতাংশ মানুষকে সুরক্ষা দেওয়া যাবে।

ডিজি বলেন, ‘টিকা নিয়ে বিশ্বে রাজনীতি চলছে। তারপরও জুলাই মাসে টিকার বড় চালান পাব। যারা প্রবাসী তাদের সবাইকে টিকার আওতায় আনব। তাদের দ্রুত ভ্যাকসিন দেব। তাদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব।’

‌‘প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো। ভ্যাকিসন দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক পারদর্শিতা অর্জন করেছি। প্রতিদিন ১ কোটি ভ্যাকসিন দেওয়ার সক্ষমতা আছে। তবে, ভ্যাকিসন আমাদের হাতে নেই। ভ্যাকসিন নিয়ে বিশ্বে বড় পলিটিক্স চলছে। বাংলাদেশ এই পলিটিক্সের শিকার। অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি। আমরা পেয়েছি। তবে, মাস্ক আমাদের হাতে আছে সবাইকে এটা যথাযথভাবে ব্যবহার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘করোনার ৩ গুণ মানুষ প্রতিবছর মারা যাচ্ছে যক্ষ্মায়। এখন পর্যন্ত করোনায় যত মানুষ এদেশে মারা গেছেন, তার তিন গুণ মানুষ প্রতিবছর মারা যান যক্ষায়। এ ছাড়া যক্ষ্মায় আক্রান্ত রোগীরা এক শতাংশ এইচআইভিতে আক্রান্ত।’

অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএস মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102