ads
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চীন-রাশিয়ার ভ্যাকসিনের চুক্তির অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ২৫ বার পঠিত

জরুরি অনুমোদনের পর রাশিয়া ও চীন থেকে টিকা আনতে এখন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং রিকুইজিশন দিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে। আর দেশে আসলে ঔষধ প্রশাসন অধিদপ্তর এনওসি দেবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তবে চুক্তির পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে বলে জানালো স্বাস্থ্য অধিদপ্তর।

বিকল্প উৎস থেকে টিকা আনতে এরইমধ্যে রাশিয়ার স্পুটনিক ভি ও চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। এই দুই টিকাই আসবে সরকারের মাধ্যমে। থাকবে দেশে উৎপাদনের সুযোগও।

এরইমধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, টিকা আনতে উচ্চ পর্যায়ে কাজ চলছে। দুটি প্রতিষ্ঠানের টিকাই আসতে পারে আগামী মাসে।

এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন, অনুমোদনের আইনি প্রক্রিয়া শেষ। এখন প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে স্বাস্থ্য অধিদপ্তরকে।

তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে চ্যানেল টোয়েন্টিফোরকে জানানো হয়েছে তারা চুক্তির জন্য অপেক্ষা করছেন। চুক্তির পরই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে অধিদপ্তর।

এছাড়া আমেরিকার প্রতিষ্ঠান মর্ডানার তৈরি টিকার বিষয়ে আপাতত কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102