ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুন্নুর পোস্টারে লেখা ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর নির্বাচনী পোস্টারে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখা হয়েছে। এ নিয়ে নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ- তাড়াইল) আসনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেননা এই আসনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে আসন সমঝোতায় হয়। এতে কিশোরগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর পোস্টারে ‘জাতীয় পার্টির মনোনীত ও আওয়ামী লীগ সমর্থিত’ লেখা থাকায় করিমগঞ্জ ও তাড়াইল উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

আসনটিতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত চারজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তারা হলেন, মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি), নিউইয়র্ক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুল হক (ঈগল), মো. রুবেল মিয়া (ট্রাক) ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রমবিষয়ক সম্পাদক ব্যারিস্টার গোলাম কবীর ভূঁইয়া (কেটলি)।

পোস্টারের বিষয়ে জানতে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এই বিষয়ে নৌকার মনোনয়ন পেয়েও প্রার্থিতা প্রত্যাহার করা নাসিরুল ইসলাম আওলাদ জানান, জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা হওয়ায় মুজিবুল হক চুন্নুকে এ আসনে ছাড় দেওয়া হয়েছে। তার মানে এই নয় যে তাকে আওয়ামী লীগ সমর্থন দিয়েছে। কাজেই পোস্টারে ‘আওয়ামী লীগ সমর্থিত’ লেখাটা উচিত হয়নি। এটা অন্যায় হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102