ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় জমকালো গরুমেলা, থাকছে র‌্যাম্প শো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

তিন জেলার খামারিদের অংশগ্রহণে চুয়াডাঙ্গায় গরুমেলার আয়োজন করেছে বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ)। মেলায় উঠেছে ২৫০টির মতো আকর্ষণীয় গরু। থাকছে জমকালো গরুর র‌্যাম্প শো ও আকর্ষণীয় পুরস্কার।

চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে শুক্রবার (১০ নভেম্বর) দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ। বিভিন্ন ধরনের গরু নিয়ে মেলায় অংশ নেন চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার খামারিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

মেলার প্রধান অতিথি সচিব ড. নাহিদ রশীদ বলেন, এ মেলার উদ্দেশ্য দেশে মাংসের চাহিদা পূরণ করা। এর মাধ্যমে উদ্যোক্তা তৈরি হবে। সরকারের প্রাণিসম্পদ খাতের যে অগ্রযাত্রা সেটা এ মেলার মাধ্যমে তুলে ধরা হবে।

সারাদেশে ৫০ হাজারেরও বেশি খামারি বিডিএফএর সদস্য। প্রতিবছর প্রাণী প্রদর্শনী ও খামারি সম্মেলনের আয়োজন ছাড়াও এখাতের নানা দাবি নিয়ে সরব থাকে সংগঠনটি।

দুই দিনব্যাপী এ গরুমেলায় অংশ নিয়েছেন সারাদেশের তিন হাজারেরও বেশি খামারি। মেলায় গরুর চিকিৎসার জন্য রয়েছে ভেটেরিনারি টিম। প্রথমবারের মতো গরুমেলার আয়োজন করায় চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

বিডিএফএর সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র খামারিদের সুখ-দুঃখ সেভাবে উঠে আসে না। এ মেলার মাধ্যমে খামারিরা নীতিনির্ধারকদের কাছে তাদের সমস্যা তুলে ধরবেন। সারাদেশের খামারিদের সঙ্গে শক্ত মেলবন্ধন তৈরির জন্যই এমন আয়োজন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102