ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

চুয়াডাঙ্গায় মাদক মামলায় লালন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি লালন চুয়াডাঙ্গার সদর উপজেলার আলোকদিয়া গ্রামের রবিউলের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ৬ জুন লালনকে ৮৪ পিস এ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে দুজনকে আসামি করে চার্জশিট দাখিল করেন। রোববার সাক্ষী গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। দুজনের মধ্যে লালনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও অপর আসামি আযব আলি খালাস পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102