ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৪৮ বার পঠিত

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ছোট শলুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. রবিউল, মো. সাজিদুল, বাপ্পি, মো. বাবুল হোসেন এবং মো. ইসলামকে গ্রেফতার করা হয়।

তল্লাশি করে তাদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১টি .২২ মি.মি. রাইফেল, ১টি হইসু দা এবং ২টি লম্বা ছুরি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত। তাদের গ্রেফতারের পর স্থানীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102