ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় যুবকের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

চুয়াডাঙ্গায় সোনা পাচার মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের হঠাৎপাড়ার মৃত লুৎফর বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর সকালে কার্পাসডাঙ্গা থেকে ঠাকুরপুর সীমান্ত এলাকার দিকে সাইকেলযোগে এক সোনা পাচারকারী যাচ্ছিলেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী সোনা ও সাইকেল ফেলে পালিয়ে যান। সাইকেল থেকে ৩ কেজি ৭৪০ গ্রাম সোনার বার পাওয়া যায়।

এ ঘটনায় বিজিবির নায়েব সুবেদার কাজী আজাদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দর্শনা থানায় একটি মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন একজনকে অভিযুক্ত করে ২০২১ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেন।

১০ সাক্ষীর মধ্য আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102