ads
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরিতে বাধা দেয়ায় মাদ্রাসা ছাত্রকে নির্যাতন, হাসপাতালে ভর্তি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৪১ বার পঠিত

নোয়াখালী সদর উপজেলায় চুরিতে বাধা দেয়ায় ব্লেড দিয়ে মো. নাঈম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রকে নির্যাতনের ঘটনা ঘটেছে। রবিবার সকালে স্থানীয় কিছু বখাটে এ নির্যাতন চালায়, তবে কে বা কারা এ ঘটনা ঘটিছে তা বলতে পারেনি শিশু ও তার পরিবার।

নির্যাতনের শিকার শিশু নাঈম উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পশ্চিম নরোত্তমপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সে স্থানীয় সালেহপুর দারুল উলুম মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্র। তাকে নোয়াখালী জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নির্যাতনের শিকার শিশুর পরিবার জানায়, রবিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে একটি ছেলে সুপারি চুরি করছে দেখে সে বাধা দিয়ে চলে যায়। এ সময় পিছন থেকে অচেনা তিনজন কিশোর তার চোখ ও মুখ ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে গিয়ে তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে ব্লেড দিয়ে জখম করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে, পরে জ্ঞান ফিরলে বাগান থেকে বের হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারকে জানায়। দুপুরে তাকে জেলা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
সুধারাম থানার ওসি নবির হোসেন জানান, গণমাধ্যম কর্মীদের মাধ্যমে বিষয়টি শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102