বাগেরহাটের ফকিরহাটে চুরির দায়ে নারীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ মিলেছে।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার (২ মে) ফকিরহাট উপজেলায় বাজারে একটি কাপড়ের দোকানে চুরি অভিযোগ করা হয়। এরপরই দোকান মালিক জাহিদ ও তার পরিবার ঐ নারীকে চোর দাবি করে হাত-পা বেঁধে বেধঢ়ক পেটায়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। প্রকাশ্যে নারীকে এভাবে মারধরের ঘটনা ক্ষুব্ধ স্থানীয়রাও।