ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরির পর ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৮ বার পঠিত

চুরি করতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে এক চোর। এসময় নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। যাওয়ার সময় ঘুমন্ত গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেছে। এমন অভিযোগে ওই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার সেনগাঁও এলাকায় এক বাড়িতে চুরির পর এই ধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের কাঞ্চন সূত্রধর (২৮) ঘটনার রাতে ভুক্তভোগী নারীর ঘরে সিঁদ কেটে প্রবেশ করে। এসময় ঘরে থাকা নগদ ৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন হাতিয়ে নেয়। চুরির কাজ শেষ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার চোখ পড়ে ঘুমন্ত গৃহবধূর ওপর। পরে তাকে ধর্ষণ করা হয় বলে দাবি করেন ভুক্তভোগী ওই নারী।

ঘটনার শিকার নারী ওই চোরকে চিনে ফেলেন। এই ঘটনার পরের দিন থানায় মামলা করেন তিনি। ঘটনার সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার দায় স্বীকার করেছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

অন্যদিকে, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102