ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরির মিথ্যা অভিযোগ দিয়ে দুই ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পেটাল মাদক ব্যবসায়ীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

নাটোরের সিংড়ায় মিথ্যা ছাগল চুরির অভিযোগে সাগর ও অন্তর নামে দুই ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পেটাল মোস্তফা সরদার ও সোহেল হোসেন নামে স্থানীয় দুই মাদক ব্যবসায়ী। এ সময় তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

রবিবার উপজেলার বিলদহর বাজারে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মোস্তফা সরদার ও সোহেল হোসেন এলাকা থেকে পালিয়ে যায়। আহত সাগরের মা ও স্থানীয়রা জানান, দুপুরে সাগর ও অন্তর কাঁচা বাজার করতে বিলদহর বাজারে যায়। পথে বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে স্থানীয় মাদক ব্যবসায়ী মোস্তফা ও কালিনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সোহেল তাদের ধরে মারপিট করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বলা হয় তারা এলাকার একটি ছাগল চুরি করেছে তাই তাদের শাস্তি দেওয়া হচ্ছে।
খবর পেয়ে সাগরের মা ও স্থানীয়রা তাদের মারপিটে বাধা দিতে গেলে মোস্তফা ও সোহেল তাদেরকেও মারপিট করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, তিনি মারপিটের ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
#বিডি প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102