ads
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরি করতে ব্যর্থ হয়ে প্রতিবন্ধীকে খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৩৮ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে একটি বাড়িতে চুরি করতে ব্যর্থ হয়ে শিপন (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের আতাইল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে- চাচা (মৃত রশিদ ড্রাইভার) মারা যাওয়ার পর থেকে বৃদ্ধ চাচীর সঙ্গেই ওই বাড়িতে থাকতেন প্রতিবন্ধী যুবক শিপন। ঘটনার রাতে তিনজন দুবৃত্ত চুরির উদ্দেশ্যে বাড়িতে প্রবেশ করে। ওই সময় চাচী আম্বিয়া বেওয়া আর শিপন টেলিভিশন দেখছিলেন। হঠাৎ চোরদের দেখে শিপন চিৎকার শুরু করে। এসময় দুর্বৃত্তরা তাকে এবং তার চাচীর হাত-পা ও মুখ বেঁধে ফলে এবং মালামাল লুট করতে ব্যর্থ হয়ে তারা পালিয়ে যায়।

তবে শক্ত করে নাক-মুখ বেঁধে রাখায় শ্বাসরুদ্ধ হয়ে শিপনের মৃত্যু হয়। সে আতাইল গ্রামের দিলবর হোসেনের ছেলে।

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন- দুর্বৃত্তরা একটি মোবাইল ফোন ছাড়া অন্য কোন মালামাল লুট করতে পারেনি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102