ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরি করে বান্ধবীকে ফোন উপহার, বিপুল স্বর্ণসহ পড়লেন ধরা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৫৯ বার পঠিত

বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করেন এক যুবক। এরপর সেগুলো নিয়ে যান রাজধানীর তাঁতীবাজারে।

সেখান থেকে কিছু স্বর্ণ গলানো হয়। স্বর্ণ বিক্রির টাকা দিয়ে বান্ধবীকে উপহার দেন মোবাইল ফোন। পরে ঘুরতে যান কক্সবাজারে। পরে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় চোর গিয়াস উদ্দিনকে। উদ্ধার করা হয় চুরি হওয়া ৬১ ভরি স্বর্ণ ও ৭ লাখ ৯০ হাজার নগদ টাকা।
গ্রেপ্তার গিয়াস উদ্দিন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থাকান চরপলাশ এলাকার বাসিন্দা। তাকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।

ডিবি প্রধান বলেন, সিঁদেল চুরির মামলার দুটি অভিযানে ৬১ ভরি স্বর্ণ এবং প্রায় সাত লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি। এ সময় কিশোরগঞ্জ থেকে একজন ও কক্সবাজার থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করা করা হয়।

এর মধ্যে কক্সবাজারের অভিযান থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪১ ভরি স্বর্ণ ও নগদ টাকা। আরেকটি অভিযানে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। সেখান থেকে উদ্ধার হয় ২০ ভরি স্বর্ণ। চুরি হওয়া স্বর্ণালঙ্কার মাটিতে পুঁতে রাখা হয়েছিল বলেও জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102