ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুরি যাওয়ার ৮ দিন পর শিশু তাইয়্যেবা উদ্ধার, অভিযুক্ত শাকিলা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস বয়সী শিশু তাইয়্যেবাকে উদ্ধার করেছে পুলিশ, অভিযুক্ত শাকিলা গ্রেপ্তার।

নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশু তাইয়্যেবাকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে গুরুদাসপুর থানা কমপ্লেক্সে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। এই ঘটনায় অভিযুক্ত শাকিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাকিলা বড়াইগ্রাম উপজেলার তিরাইল গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সকালে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে শিশুর তাইয়্যেবাকে চুরি করে নিয়ে যায় অভিযুক্ত শাকিলা। এরপরে শিশুটির বাবা তফিজ উদ্দিন বাদী হয়ে ওই দিনই গুরুদাসপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাতদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গতকাল ৩০ ডিসেম্বর বড়াইগ্রামের কালিকাপুর গ্রাম হতে শিশু তায়্যিবাকে উদ্ধার এবং অভিযুক্ত শাকিলাকে গ্রেপ্তার করে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102