ads
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫২ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মাছেরদাইড় এলাকায় মসজিদের টাকা তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছেরদাইড় জামে মসজিদের কমিটির একাংশের লোকজন মসজিদ উন্নয়নের জন্য টাকা উত্তোলন করে। কমিটির অপর পক্ষের লোকজন সে টাকার হিসাব চাইলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এরই জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গ্রামের নারী-পুরুষসহ ১২ জন আহত হন।

আহতদের মধ্যে ছয় জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। গ্রামে পুলিশ পাহারা দিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102