ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় আইনজীবীদের মানববন্ধন-বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ ও দুর্নীতিগ্রস্থ জজশীপ স্টাফদের প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গার আইনজীবীরা। আজ রবিবার (২১ মার্চ) সকালে আদালতের সামনে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে বক্তারা বলেন, ‘নানা প্রলোভন দেখিয়ে বিচার প্রার্থীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে আদালতের নাজির মাসুদুজ্জামান ও বেঞ্চ সহকারী জহুরুল। তাদের মতো স্টাফদের কারণে এখন গ্রামগঞ্জের হাটবাজারে বিচার বেচাকেনা হয়। কর্মচারীরা বিচার বিভাগের বিভিন্ন বিষয়ে কলকাঠি নাড়ায়। সেই দুর্নীতিগ্রস্থ কর্মচারীরা আমাদের আমাদের বিজ্ঞ আইনজীবীদের উপর লাঠিসোটা নিয়ে হামলা করতেও দ্বিধাবোধ করেনা।’ অনতিবিলম্বে এই হামলার সুষ্ঠু বিচার ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান ও দুর্নীতিগ্রস্থ অফিস স্টাফ মাসুদুজ্জামান এবং জহুরুল ইসলামকে আন্তঃজেলা প্রত্যাহারের দাবী জানান তারা। অন্যথায় বিক্ষোভসহ চুয়াডাঙ্গা জেলা অচলের কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন আইনজীবীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আলমগীর হোসেন, সাধারন সম্পাদক এ্যাড. তালিম হোসেন জ্যেষ্ঠ আইনজীবী সেলিম উদ্দীন খান, শামসুজ্জোহা, মসলেম উদ্দীন, আ.স.ম আব্দুর রউফ, রাফিউর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ চুয়াডাঙ্গা আদালতে আইনজীবী ও জজশিপ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। সেদিনই জরুরী সভার ডাক দিয়ে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102