ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় আরও ১১৬ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা জেলাতে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের হারে ৫০ শতাংশ হিসেবে দেখিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় করোনায় ১ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। জেলার করোনা পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যেই জেলা প্রশাসন জেলার দুটি উপজেলা, একটি পৌর এলাকা এবং একটি ইউনিয়নে লকডাউন ঘোষণা করেছেন। স্থানীয় প্রশাসন লকডাউন কার্যকর করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে বেরিয়ে আসছে।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় দরবেশ আলী (৭০) নামের একজন করোনা পজিটিভ অবস্থায় মারা যান। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা যান ৬ জন। এরা হলেন সদর উপজেলার সুফিয়া বেগম (৪৫), দামুড়হুদার খাদিজা খাতুন (৪৫) ও মনোয়ারা বেগম (৬৫) এবং দর্শনার সফুরা বেগম (৪০), ইসমাইল হোসেন (৭০) ও আরশাদ উদ্দিন (৫৫)।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাতেহ আকরাম জানান, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার ২৩২টি ফলাফল আসে। এর মধ্যে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ফলাফলের মধ্যে সদর উপজেলার ৬১ জন, জীবননগরের ২৯ জন, আলমডাঙ্গার ১৪ এবং দামুড়হুদার ১২ জন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102