ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় করোনা-উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ২৭ বার পঠিত

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩২০ টি নমুনা পরীক্ষায় ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জেলায় ১৫৪ জন এবং জেলার বাইরে ১৭ জন। এদিকে নতুন শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪৪ জন, আলমডাঙ্গায় ২৩ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগর উপজেলায় সাতজন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৯৭২ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছে এক হাজার ৮৬৫ জন এবং হাসপাতালে আছেন ১০৭ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮৫৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন তিন হাজার ৭১২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102