ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম (৩৮) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নিহত শফিকুল বড় বলদিয়া গ্রামের মাঝেরপাড়ার মৃত শুকুর আলীর ছেলে।

শুক্রবার (১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার দর্শনা এলাকার বড় বলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, একই গ্রামের কালামের পরিবারের সঙ্গে শফিকুলের পরিবারের সদস্যদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার রাতে কালাম ও শফিকুলের পরিবারের সদস্যদের মধ্যে ফের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শফিকুল ও তার ভাই বিল্লালকে বাঁশ ও কাঠ দিয়ে পেটান প্রতিপক্ষ। এতে শফিকুল গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘মূলত জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরেই পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই ৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদের মধ্যে তাজেরা বেগম নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102