ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় ট্রাক্টরের চাকার নিচে পড়ে চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে চালক রাশিদুল ইসলাম (২৪) নিহত হয়েছেন। ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেলে ছিটকে চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বুধবার ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টরচালক রাশিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত মাদার আলীর ছেলে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মিনহাজ উদ্দিনের পুকুর থেকে ট্রাক্টরে মাটি বোঝাই করে মুন্সিগঞ্জের একটি ইটভাটায় নিয়ে আসছিলেন রাশিদুল। এ সময় পশুহাটের ভাইবোন স্টোরের সামনে পৌঁছালে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে চালক রাশিদুল ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। তবে ট্রাক্টর চালানোর সময় ঘুমিয়ে পড়ায় ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, নিহত ট্রাক্টর চালক রাশিদুলের মরদেহ মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102