ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় নারীর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে নূরহাজার খাতুন (৪২) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার চোখ ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী জাহান আলী পলাতক রয়েছে।

বিষয়টি জানাজানি হলে শনিবার দুপুরে লোকনাথপুর গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শনিবার নিহতের শাশুড়ি নূরজাহান বেগমকে আটক করা হয়েছে।

প্রতিবেশীরা জানান, নিহত গৃহবধূ দুই সন্তানের জননী। ঘটনার একদিন আগে স্বামীর মারধরের ফলে নূরহাজান খাতুন অসুস্থ হয়ে পড়ে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের ভাই সুন্নত আলী অভিযোগ করেন, প্রায়ই তার বোনকে নির্যাতন করতো স্বামী-শাশুড়ি। ইতিপূর্বে একবার তাদের বিয়ে বিচ্ছেদ হয়। দুটি শিশু সন্তানের কথা ভেবে আবারো তাদের বোনকে স্বামীর সংসারে ফিরিয়ে দেয়া হয়।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল পরিদর্শন শেষ লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই সুন্নত আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102