ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পৃথক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। দুপুরে আলমসাধু উল্টে ফরিদ হোসেন (৪৫) নামে প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আলমসাধু চালক শরিফুল ইসলাম (২৪)। সদর উপজেলার বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদ হোসেন দর্শনা পৌর এলাকার আজিমপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ও প্রাণ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। নিহত ফরিদ হোসেনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত আলমসাধু চালক শরিফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সে একই এলাকার নুর ইসলামের ছেলে। এদিকে, চুয়াডাঙ্গায় রান্না ঘরের দেয়াল ধ্বসে শিলন আলী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খেজুরতলা চাঁদপুর গ্রামের মসজিদপাড়ায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিলন আলী একই গ্রামের কুয়েত প্রবাসী ফারুক হোসেনের ছেলে।

নিহত শিশু শিলনের মা শিলা খাতুন জানান, দুপুর ১টার দিকে বাড়ির রান্নার ঘরের পাশে খেলছিল শিলন। এসময় রান্না ঘরের মাটির দেয়াল ভেঙে তার নিচে চাপা পড়ে সে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস মৃত ঘোষণা করেন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102