ads
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৪৮ বার পঠিত

চুয়াডাঙ্গায় বখাটের উত্ত্যক্তের শিকার হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাসুমা আক্তার (১৭) নামের এক মাদরাসা ছাত্রী। রবিবার বিকালে পৌর এলাকার হকপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মাসুমা আক্তার হকপাড়ার চা দোকানি আমিনুল ইসলামের মেয়ে এবং শহরের রেলবাজার এলাকার চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসার আলিম (একাদশ) শ্রেণির ছাত্রী। এ ঘটনায় রবিবার রাতেই চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ছাত্রীর পিতা। মামলায় বখাটে আবুল কালামকে আসামি করা হয়েছে।

নিহতের পিতা আমিনুল ইসলাম জানান, শুক্রবার সকালে পিতার চায়ের দোকানে বসে ছিলো মাসুমা আক্তার। এসময় আরো দু’একজন ছিল। পাশের আরামপাড়ার মোহাম্মদ মুবারেক ওরফে মুবার ছেলে আবুল কালাম মাসুমাকে উত্যক্ত করে। সে প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং এসিড দিয়ে হত্যার হুমকি দেয় কালাম। খবর পেয়ে মাসুমার পিতা দোকানে এলে আবুল কালাম ঘটনাস্থল ত্যাগ করে।

নিহতের মা ফাতেমা বেগম বলেন, দীর্ঘদিন থেকেই কালাম তার মেয়েকে উত্যক্ত করতো। সম্প্রতি অভিযুক্ত কালাম অন্যত্র বিয়ে করলেও আগের মতোই মাসুমাকে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিনও মাসুমাকে উত্যক্ত করে এবং মারধর করে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, পুলিশ তৎপর রয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102