ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৫৯ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

চুয়াডাঙ্গায় করোনা শনাক্তে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনের সর্বোচ্চ শনাক্ত। এদিন জেলাতে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই দামুড়হুদা উপজেলার। বর্তমানে চুয়াডাঙ্গায় মোট আক্রান্তের সংখ্যা হয়েছে দুই হাজার ৪০৪। মোট মৃত্যু হলো ৭৪ জনের।

চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার রাতে চুয়াডাঙ্গায় ১২৮ জনের করোনা পরীক্ষার ফল আসে। এরমধ্যে ৫৯ জনের পজেটিভ। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৯ জন, দামুড়হুদা উপজেলার ১৮ জন, জীবননগর উপজেলার ৮ জন এবং আলমডাঙ্গা উপজেলার ৪ জন।

বর্তমানে জেলায় মোট করোনা রোগির সংখ্যা ৪০১ জন। এরমধ্যে দামুড়হুদা উপজেলার ১৬২ জন, সদর উপজেলার ১২১ জন, জীবননগর উপজেলার ৮১ জন এবং আলমডাঙ্গা উপজেলার ২৭ জন রয়েছেন।

দামুড়হুদা উপজেলার করোনা আক্রান্ত ১৬২ জনের মধ্যে ১৪৮ জন বাড়িতে এবং ১২ হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকি দু’জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। সদর উপজেলার ১২১ জনের মধ্যে ১০৩ জন বাড়িতে এবং ১৭ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকী একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। জীবননগর উপজেলার ৮১ জনের মধ্যে ৮০ জন বাড়িতে এবং একজন হাসপাতালে আইসোলেশনে আছেন। আলমডাঙ্গা উপজেলার ২৭ জনের মধ্যে ২০ জন বাড়িতে এবং ৬ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। বাকী একজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, বুধবার আসা রিপোর্ট অনুযায়ী চুয়াডাঙ্গায় এটি একদিনের সর্বোচ্চ শনাক্ত। জেলার বর্তমান স্বাস্থ্যসেবার সক্ষমতা বিষয়ে তিনি বলেন, জেলায় প্রয়োজনীয় সংখ্যাক সেবিকা এবং ওষুধ মজুদ আছে। অক্সিজেনেরও ঘাটতি নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102