ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চূড়ান্ত হলো বিশ্বকাপের ৩২ দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৫ বার পঠিত

কাতার বিশ্বকাপের বাকি আরও ১৫৮ দিন। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেল দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২২তম আসরের ৩২টি দল। যদিও গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় ২৯টি দল নিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। সে ড্র-এ তিন দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজান হয়। মঙ্গলবার (১৪ জুন) এবারের আসরের ৩২তম দল হিসেবে নিজেদের টিকিট নিশ্চিত করে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম।

গত ৬ জুন ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে ৩০তম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ইউরোপিয়ান অঞ্চলের দল ওয়েলস। দীর্ঘ ৬৪ বছর পর বিশ্বকাপের টিকিট পায় গ্যারেথ বেলরা।

এরপর ১৪ জুন আন্তঃমহাদেশীয় প্লে-অফে পেরুকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে টানা পঞ্চম বার এবং সবমিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে অস্ট্রেলিয়া। ৩১তম দল হিসেবে অংশ কাপে অংশ নিচ্ছে ক্যাঙ্গারুরা।

সবশেষ মঙ্গলবার (১৪ জুন) রাতে শেষ দল হিসেবে নিউজিল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপ মঞ্চের টিকিট কাটে কোস্টারিকা। উত্তর আমেরিকার দলটি কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে লড়বে।

আগামী ২১ নভেম্বর পর্দা উঠবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরটি। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102