ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেন্নাইয়ের নতুন টার্মিনালে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট হবে ইউএস-বাংলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৭ বার পঠিত

ভারতের চেন্নাই বিমানবন্দরে সদ্য উদ্বোধন হওয়া নতুন টার্মিনালের একটি ট্রায়াল রানের অংশ হিসাবে আগামী ২০ এপ্রিল ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) সম্পূর্ণ অপারেশন স্থানান্তর করার আগে পরীক্ষামূলক ভাবে নতুন টার্মিনালে একটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে।

এ ক্ষেত্রে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বেছে নেওয়ায় ইউএস-বাংলা কর্তৃপক্ষ সম্মানিতবোধ করছে এবং এএআই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছে।

২০১৮ সাল থেকে ধারাবাহিকভাবে সপ্তাহে প্রতিদিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

চেন্নাই বিমানবন্দরের ডিরেক্টর শারদ কুমার বলেন, সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা খুঁজে বের করার জন্য এটি একটি ট্রায়াল হবে, কারণ এখানে সবকিছুই নতুন।

যাত্রীরা কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা তা খুঁজে বের করতেও এটি আমাদের সাহায্য করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। ভারতের চেন্নাই ছাড়াও ঢাকা ও চট্টগ্রাম থেকে প্রতিদিন কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102