ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেন্নাইয়ের স্বল্প রানের মাঠে ব্যাঙ্গালুরুর রান পাহাড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

আইপিএলে চলতি আসরের ১০ নম্বর ম্যাচে বিকাল ৪ টায় চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালরু। খেলা শুরুর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি।

যেখানে চলতি আসরে রান তোলার জন্য সবচেয়ে কঠিন উইকেট হিসেবে পরিচিত হয়েছিল চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামের উইকেট, আজ সেই উইকেটেই রানের পাহাড় গড়েছে এবি ডি-ম্যাক্সওয়েলরা। ব্যাটিংয়ে নেমে প্রথমেই কোহলির উইকেট হারিয়ে বিপদে পড়ে ব্যাঙ্গালুরু। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফিরেন কোহলি।

কোহলির পরেই দ্রুত উইকেট দিয়ে আসেন আরেক ব্যাটসম্যান রজত পাতিদার। পরে দেবদুত পাড্ডিকালকে সঙ্গী করে উইকেটে রাজত্ব বিস্তারের চেষ্টা করেন অজি মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। এই জুটির অনবদ্য পার্টনারশীপ থামে ১২ তম ওভারে। তখন স্কোরবোর্ডে রান ১১ ওভারে ৯৫।

পাড্ডিকালের বিদায় যেন এ বেলা ব্যাঙ্গালুরুর জন্য মঙ্গল বয়ে আনে। পাড্ডিকালের বিদায়ের পরেই উইকেটে আসেন ‘থ্রী সিক্সটি ডিগ্রী’ খ্যাত এবি ডি ভিলিয়ার্স। মাঠে এসে ভিলিয়ার্স এবং ম্যাক্সওয়েল জুটি কলকাতার বোলারদের উপর চড়াও হওয়া শুরু করেন। ৪৯ বলে ৭৮ রান করে ম্যাক্সওয়েল ফিরলেও চলতে থাকে ভিলিয়ার্স শো। একাই পুরো ম্যাচের চেহারা বদলে ফেলেন জাতীয় দল থেকে অবসর নেয়া এই ব্যাটিং জিনিয়াস।

মাত্র ৩৪ বলে ভিলিয়ার্সের ৭৬ রানের উপর ভর করে চেন্নাইয়ে ২০০ রানের পাহাড় বানান ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত ২০ ওভারে তারা সংগ্রহ করে ২০৪ রান।

এদিকে কলকাতার হয়ে আজ সাকিব খেললেও বোলিংয়ে দেখা যায়নি কোনো ঝলক। মাত্র ২ ওভার বোলিংয়ে সুযোগ পেয়ে দিয়েছেন ২৪ রান।

দুই দলের একাদশ:
কলকাতা- নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাথি, ইয়ন মরগ্যান (অধিনায়ক), সাকিব আল হাসান, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, হরভজন সিং, প্রাসিধ কৃষ্ণা, বরুন চক্রবর্তী।

ব্যাঙ্গালুরু- বিরাট কোহলি (অধিনায়ক), দেবদুত পাড্ডিকাল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, ইয়ুজবেন্দ্র চাহাল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102