ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেরনোবিল কর্মীদের জিম্মি করা হয়েছে: হোয়াইট হাউজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০ বার পঠিত

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের জিম্মি করেছে রুশ সেনারা। এমন দাবি করেছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পিসাকি। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘রুশ সেনারা বর্তমানে চেরনোবিল কেন্দ্রের কর্মীদের জিম্মি করে রাখার বিশ্বাসযোগ্য খবরে আমরা ক্ষুব্ধ।’

জেন পিসাকি বলেন, ‘এটা বেআইনি এবং বিপজ্জনক জিম্মির ঘটনা, এ থেকে নিয়মিত সরকারি সেবা বিঘ্নিত হতে পারে যা পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা এবং রক্ষার জন্য প্রয়োজনীয়। আর নিশ্চিতভাবেই মারাত্মক উদ্বেগের কারণ।’ তিনি বলেন, ‘আমরা এর নিন্দা করি এবং তাদের মুক্তির অনুরোধ জানাই।’

তবে কতজন কর্মীকে জিম্মি করে রাখা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে ইউক্রেনের স্থল বাহিনীর উপদেষ্টা অ্যালিয়োনা সেভস্টোভা ফেসবুক পোস্টে লেখেন, চেরনোবিল কর্মীদের জিম্মি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক উপদেষ্টা নিশ্চিত করেন চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। এই কেন্দ্রটিতেই ১৯৮৬ সালে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে।

ওই উপদেষ্টা বলেন, ‘এই পথে রাশিয়ানদের শুভবুদ্ধিহীন হামলার পর, বলা অসম্ভব যে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিরাপদ রয়েছে।’

ইউক্রেনের এক কর্মকর্তা জানান, রুশ বোমাবর্ষণে চেরনোবিলের তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বেড়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102