ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেয়ারম্যানের বিরুদ্ধে দুই ভাইস চেয়ারম্যানের সম্মানি ভাতা আত্মসাতের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

নরসিংদীর বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান সমসের জামান ভুইয়া রিটনের বিরুদ্ধে দুই ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ও শারমিন আক্তার খালেদার প্রাপ্য সম্মানী ভাতা, আপ্যায়ন ভাতা ও ভ্রমণ ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) নরসিংদী সার্কিট হাউজে তদন্ত সম্পন্ন করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার খান মোঃ নুরুল আমিন। এর আগে চলতি বছরের মার্চ মাসে এ ঘটনায় স্থানীয় সরকার মন্ত্রনালয়, বিভাগীয় কমিশনা ও নরসিংদী জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করেন দুই ভাইস চেয়ারম্যান।

বেলাব উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান ও খালেদা আক্তার জানান, আমাদের প্রাপ্য ২০১৯ সালের নভেম্বর মাসের সম্মানি ভাতা, আপ্যায়ন ভাতা ও ভ্রমণ ভাতার ৭০ হাজার টাকার চেক আমাদের অবগত না করে অবৈধভাবে উপজেলা চেয়ারম্যান নিজে স্বাক্ষর করে ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করেন। পরবর্তীতেও তিনি ওই টাকা আমাদের দেননি। এ ঘটনায় আমরা দুই ভাইস চেয়ারম্যান যৌথভাবে গত নরসিংদীর জেলা প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করি।

এ ঘটনায় আজ নরসিংদী সার্কিট হাউজে চেয়াম্যান ও ভাইস চেয়ারম্যানদের উপস্থিতিতে তদন্ত সম্পন্ন করেছেন ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার খান মোঃ নুরুল আমিন।

তবে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভুইয়া রিটন বলেন, আমি উপজেলা পরিষদের দুই ভাইস চেয়ারম্যানের সম্মতিতে তাদের চেক নিয়ে ব্যাংক থেকে উত্তোলন করে সামাজিক কমর্কাণ্ডে (একটি মাজারের ওরশে) এই সম্মানি ভাতার টাকা ব্যয় করেছি। কিন্তু পরবর্তীতে তারা এই টাকা দিতে অস্বীকৃতি জানালে আমি তাদের প্রাপ্য ৭০ হাজার টাকা ফেরত দিতে চাইলে তারা তা না নিয়ে রাজনৈতিকভাবে ঘায়েল করার উদ্দেশ্যে এই অভিযোগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102