ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

রোববার (১১ এপ্রিল) ভোররাত ৪ টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিন উলানিয়ার সুলতানী গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, আনুমানিক রাত ৪ টার দিকে উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার কয়েকশ’ বাসিন্দা দেশীয় অস্ত্র সহকারে কালিগঞ্জ ব্রিজের নিকট জড়ো হলে, স্থানীয়রা প্রতিরোধ করতে গেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এছাড়া হামলাকারীরা ওই এলাকার ৭-৮ টি দোকান ও বাড়িতে ভাঙচুর করে। এসময় পার্শবর্তী আশা গ্রামের বাসিন্দা সাইফুল সর্দার (৩০) হামলাকারীদের আঘাতে নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

তিনি আরও জানান, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর ও রুমা বেগমের সমর্থকদের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে এই ঘটনায় আহত সাঈদ চৌধুরী (২২) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102