ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেয়ারে বসে নিপুণ বললেন, ‘আমার যুদ্ধ চেয়ারের জন্য নয়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৫ বার পঠিত

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের ফলাফল নিয়ে আইনি লড়াই চলছেই। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ উল্লেখ করে গত বুধবার রায় দেন হাইকোর্ট। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন নিপুণ। তার করা আপিলে জায়েদ খানকে শিল্পী সমিতির সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

আজ রবিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেওয়ার পরও সন্ধ্যায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন নিপুণ। সে সময় সাংবাদিকদের এই অভিনেত্রী বলেন, ‘চেয়ারটা নিয়ে কেনো এত যুদ্ধ? আমি কিন্তু প্রথম থেকেই বলেছি, আমি এই চেয়ারটা নিয়ে যুদ্ধ করছি না। আমার যুদ্ধটা আসলে একজন অপশিল্পীর বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে। আমাকে বলা হয়েছিল- কোর্টের বারান্দায় বারান্দায় না ঘুরে আমি যেন অভিনয় করি। আমি এখনও কাজ করে যাচ্ছি। আমি খুব ভালো দু’টি ব্যবসা চালাই। যখন আপনি আমাকে কোর্টে নিতে বাধ্য করেছেন, তখন আমি তো কোর্ট যাবোই। আমি গিয়েছি, এবং আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি।’

এর আগে, সন্ধ্যায় এফডিসিতে এক সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘কোর্ট থেকে এখন পর্যন্ত কোনো কাগজ বের হয়নি। যে রায় এসেছিল, তার কোনো কাগজ দেয়া হয়নি। তাহলে কাগজ কই পেয়েছেন জায়েদ খান?’ এ প্রসঙ্গে নায়ক সাইমন সাদিক বলেন, ‘ভুয়া তথা ‘জাল ও অনৈতিক কাগজ’ দেখিয়েছেন জায়েদ খান। এমনকি সেই কাগজ দেখিয়ে শপথ করেছেন তিনি। আমি সভাপতি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছেও এ বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম। তিনি আমাকে বললেন, জায়েদ খানের কাগজটি সত্য নাকি মিথ্যা তা জানেন না। তবে সে (জায়েদ খান) যে কাগজ দেখিয়েছেন তা আইন সম্মত নয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102