ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেয়ার দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণকালে আব্দুল্লাহ নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

রোববার সকালে শিশুটি কোরআন শিক্ষা গ্রহণ করে বাড়ি ফেরার পথে ওই এলাকার আব্দুল্লাহ নামে এক যুবক শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়।

শিশুর মা বলেন, আমার মেয়ে মক্তব থেকে আরবি পড়ে আসার সময় ওই আব্দুল্লাহ নামে যুবকটি বাড়ির জন্য বসার চেয়ার দেয়ার কথা বলে মেয়েকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল। সে না যেতে চাইলে তার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে জঙ্গলে লুকানোর সময় মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

কক্সবাজার সদর মডেল থানার এসআই জামিরুল ইসলাম জানান, ছোট এক মেয়েকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ নামে যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, এর আগেও এই আব্দুল্লাহ এভাবে শিশু ধর্ষণের দায়ে ১৮ মাস জেল খেটেছে। সে জেল থেকে বেরিয়ে আবারো একই কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102