ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এলইডি লাইট ব্যবহার বন্ধ করা হোক, দাবী সচেতন মহলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে সব অটোগাড়ী, অটোরিকশা, অটো ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল করে সেগুলাতে চোখের জন্য মারাত্মক ক্ষতিকর এলইডি লাইট ব্যবহার করছে। সন্ধ্যা ও রাতের বেলা এ লাইটের জন্য সাধারণ জনগণ চলাচল করতে অনেক সমস্যায় পড়ছেন।

এলইডির লাইট এর সাদা আলো এতটাই শক্তিশালী যে সামনে থেকে আসা মোটরসাইকেলের হাই লাইট মারলেও কিছু দেখা যায় না। চোখে পড়া মাত্রই দৃষ্টি আর কাজ করে না। মারাত্মক ভয়ঙ্কর এ লাইট এর কারণে প্রায় প্রতিদিনই ছোটবড় দুর্ঘটনা ঘটছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সাবেক পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম (বার) থাকাকালীন প্রশাসন থেকে উদ্যেগ নিয়েছিলো এলইডি লাইট অপসারণের।

৫ থানায় একযোগে পুলিশ ট্রাফিক পুলিশ, গ্রাম পুলিশ, চৌকিদার, দফাদার বিভিন্ন যানবাহনের ক্ষতিকর এলইডি লাইট অপসারণে মাঠে থেকে কাজ করেছিল। যানবাহণে লাগানো লাইটগুলো খুলে নেয়া হত এবং তা বিক্রি বন্ধে দোকানদারদের নির্দেশ প্রদান করা হয়েছিল।

এ উদ্যোগটির পর প্রায় এলইডি লাইট যানবাহন থেকে অপসারণ হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে আবার যেন তা নতুন করে পাল্লাদিয়ে এলইডি লাইট যানবাহনে লাগিয়ে চলাচল করছে। আঞ্চলিকসহ প্রধান সড়কে দাপিয়ে চলাচল করছে মারাত্মক ক্ষতিকর এলইডি লাইটের আলো জালিয়ে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সচেতন মহল ও এলাকার বাসীন্দারা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রিন্স জয় নামে এক শিক্ষার্থীসহ অনেকেই চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন গ্রুপ ও ওয়ালে বিষয়টি শেয়ার করেন। সকলের একটাই চাওয়া অতিদ্রুত যানবাহনে ক্ষতিকর এলইডি লাইট ব্যবহার বন্ধ করা।–কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102