ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ইজারাদারের ৩৫ লাখ টাকা ছিনতাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুর প্রতিনিধিঃ শেরপুরে ডিবি পুলিশ পরিচয়ে মোটরসাইকেলের গতিরোধ করে ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের ব্যবসায়ী অংশীদার নূর হোসেনের (৫২) চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত।

আজ রোববার দুপুর পৌনে একটার দিকে শহরের মধ্যশেরী এলাকায় এ ঘটনা ঘটে। নূর হোসেন সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

জানা যায়, শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর ইজারাদারের অংশীদার ব্যবসায়ী নূর হোসেন তার ভাতিজা মোটরসাইকেল চালক লিটনকে নিয়ে ইজারার কিস্তির ৩৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে ব্রহ্মপুত্র সেতুর টোল ঘর থেকে মোটরসাইকেলযোগে শেরপুর শহরের ন্যাশনাল ব্যাংকে জমা দেওয়ার জন্য যাচ্ছিলেন।

পথিমধ্যে শহরের মধ্যশেরী এলাকায় ৫ সদস্যের একটি ছিনতাইকারী দল তাদের মোটরসাইকেলের গতিরোধ করে ডিবি পুলিশের পরিচয় দেয়। এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল চালক লিটনকে তার ব্যবহৃত মোটরসাইকেলের সাথে হ্যান্ডকাফ পরিয়ে ফেলে। পরে ওই ছিনতাইকারীরা নূর হোসেনের চোখে মরিচের গুড়া ছিটিয়ে ৩৫ লাখ টাকার ব্যাগ ছিনতাই করে দুটি মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102