ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চোর সন্দেহে নির্যাতনে ভ্যান চালকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৮ বার পঠিত

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় চোর সন্দেহে ভ্যান চালক ননী বিশ্বাসকে (৪২) নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ননী বিশ্বাসের স্ত্রী রেভা বিশ্বাস এ অভিযোগ করেছেন। তিনি বলেন, আমার স্বামী ভ্যান চালিয়ে সংসার চালাতেন। আমার মেয়ে বড় তাকে বিয়ে দিয়েছি। দুই ছেলে ছোট। তাদের নিয়ে আমি এখন অথৈই সাগরে পড়েছি।

তিনি তার স্বামীকে হত্যার বিচার দাবি করেছেন। এ ব্যাপারে তিনি টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন।
হত্যাকান্ডের শিকার ননী বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মহারাজ বিশ্বাসের ছেলে। এ ঘটনাটি ঘটেছে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামে।

টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তন্ময় মন্ডল বলেন, সন্দেহের করণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় গত ১৪ জুন একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মমলায় ২০ জনের নাম উল্লেখ সহ ৫/৬ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি এবং আসামী গ্রেফতারেও অভিযান শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102