ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চোর সন্দেহ এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে চোর সন্দেহে এক যুবককে উৎসুক জনতার সামনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে কাঁঠালিয়া ইউনিয়নের ডৌকাদী গ্রামে ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়।

খোঁজ নিয়ে জানা যায়, নির্যাতনের শিকার সুমন (২৫) একই উপজেলার কাঁঠালিয়া আমতলা গ্রামের হাবিবুল্লার ছেলে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি।

এ বিষয়ে স্থানীয়রা জানান, ডৌকাদী দীঘিরপাড় গ্রামে ব্যাটারি চালিত অটো চুরির প্রস্তুতি নিচ্ছেন সুমন। এমন সন্দেহ হলে তাকে ওই গ্রামের লোকজন গণধোলাই দেয়। পরে সুমনকে গুরুতর আহত অবস্থায় লোকালয়ের রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যায় ওই এলাকার লোকজন।

এ বিষয়ে হাসপাতালে সুমনের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রিকেট খেলা নিয়ে পুরানো একটা বিরোধ ছিল ওই এলাকার কয়েকজন যু্বকের সঙ্গে। শনিবার দুপুরে ওই এলাকায় একটি অটো গাড়িতে বসে মুঠোফোনে কথা বলছিল সুমন। হঠাৎ অটোর পিকাপে টান লেগে রাস্তার ঢালে চলে যায়। এতে জরিমানার ভয়ে দৌড়ে পালানোর সময় সুমনকে কয়েকজন যুবক পাকড়াও করে। পরে উৎসুক জনতার সামনে নাম না জানা চেহারা পরিচিত লোকজন একটি গাছে দড়ি দিয়ে বেঁধে সুমনকে পিটিয়ে হত্যার চেষ্টা করে।

সুমনের বাবা হাবিবুল্লাহ জানান, এ ঘটনা শুনে কাঠাঁলিয়া গ্রামের কিছু লোক এগিয়ে গিয়ে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে পুলিশকে জানানোর জন্য স্থানীয় লোকজনদের বলা হয়েছিল। কিন্ত তারা পুলিশকে না জানিয়ে সুমনকে পিটিয়ে আহত করে।

মাধবদী থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, ঘটনাটি রাতে শুনেছি ও ভিডিও দেখেছি। এ বিষয়ে সুমনের পক্ষে কেউ থানায় অভিযোগ করতে আসেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102