শিমুল হোসেন চৌগাছা প্রতিনিধি (যশোর): যশোরের চৌগাছায় প্রেমের ফাঁদে ফেলে ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে নিয়ে উধাও হয়েছে প্রেমিক রাব্বি (২৪)। মেয়েটির জন্ম নিবন্ধন জালিয়াতি করে বিয়ে সম্পন্ন করেছে বলে অভিযোগ মেয়ে পক্ষের।
প্রায় ২ মাস আগে মেয়েটি ঘরছাড়া হয়েছে এখনও তার কোন সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার মহামান্য আদালতে মামলা করেও কোন ফল পাইনি। শিশু সন্তানকে কোলে ফিরে পেতে মমতাময়ী পিতা মাতা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপেক্ষর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের মা সুফিয়া খাতুন আর পিতা আমিনুর রহমানের ছোট মেয়ে সুরভী খাতুন (১৪)। ২০২১ সালে হাজরাখানা সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসি পাশ করে চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে ভর্তি হয়। বাড়ি থেকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে তার প্রতি কু-নজর পড়ে টেংগুরপুর গ্রামের মফিজুর রহমানের বকাটে ছেলে রাজমিস্ত্রির সহকারী রাব্বির (২৪)।
হাজরাখানা গ্রামের মৃত শুকুর আলীর ছেলে রায়হানকে রাব্বি হাত করে বিভিন্ন সময়ে নানা ভাবে সুরভীকে প্রেম প্রস্তাব দিতে থাকে। কোমলমতি শিশু সুরভী খাতুন একপর্যায়ে রাব্বির প্রেমে সাড়া দেয়। পিতা মাতার চোখের আড়ালে চলতে থাকে তাদের প্রেমজ সম্পর্ক। স্কুল ফাঁকি দিয়ে চৌগাছা বাজারের বিভিন্ন কফি হাউজে তারা সময়ও পার করতে থাকে।
এ বিষয়টি লোক মারফত সুরভীর পরিবার জানতে পেরে মেয়েকে চোখে চোখে রাখার চেষ্টা করেন। কিন্তু গত ২৬ মার্চ স্কুলে অনুষ্ঠান আছে বলে বাড়ি থেকে সুরভী বের হয়ে আর বাড়িতে ফেরেনি। বিষয়টি এলাকায় জানাজানি হলে সুরভীর পিতা মাতা ছেলে রাব্বির বাড়িতে যাই এবং সুরভীর খোঁজ নিতে থাকেন।
কিন্তু কোন খোঁজ না পেলে তারা বাব্বির পিতা টেংঙ্গরপুর গ্রামের কাছে তার মেয়েকে ফেরত চাইলে তিনি ঘটনাটি জানাজানি না করে মিমাংসার প্রস্তাব দেয়। তার প্রস্তাবে সুরভীর পরিবার রাজি না হয়ে মেয়েকে ফেরত পেতে মরিয়া হয়ে উঠে।
এরই মধ্যে বেশ কয়েকদিন কেটে যায়, সুরভীর কোন সন্ধান না পেয়ে সুরভী খাতুনের মা সুুফিয়া খাতুন বাদি হয়ে গত ০৫-০৪-২০২২ তারিখে যশোর বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ রাব্বি এবং তার পিতা মফিজুর রহমান ও রায়হানকে আসামী করে একটি মামলা করেন। মামলা নং নাঃশিঃটি-৬২২২। মামলার পার কেটে গেছে প্রায় দেড় মাস কিন্তু আজ পর্যন্ত আসামী আটক কিংবা সুরভীকে উদ্ধার করা কিছুই হয়নি। দিন সপ্তাহ মাস কেটে গেছে, কোলের ছোট্ট শিশু সুরভীকে দেখতে না পেয়ে মা পাগল প্রায়।
সুরভী খাতুনের মা সুফিয়া খাতুন কান্না জড়িত কন্ঠে বলেন, ছেলে পক্ষ অর্থ সম্পদে তাদের থেকে শক্তিশালী। মামলা কারার পরও আমি সুবিচার পাচ্ছিনা।
তারা আমার মেয়েকে কোথায় রেখেছে, কিভবে রেখেছে তার কোন খোঁজ নেই। আমরা জানতে পেরেছি বকাটে রাব্বি সুরভী খাতুনের জন্ম নিবন্ধন জাল করে বয়স বৃদ্ধি করে তাকে বিয়ে করেছে। বর্তমানে সুরভীর বয়স চলছে প্রায় ১৩ বছর। সে ২০২১ সালে ৫ম শ্রেনী পাশ করেছে, তার জন্ম তারিখ -২৩-০২- ২০০৯, ৫ম শ্রেনীর সার্টিফিকেট ও জন্ম নিবন্ধনে একই তারিখ। কিন্তু জন্ম নিবন্ধন জাল করে তার বয়স করা হয়েছে ২৩-০২-২০০৩ সাল। জাল করা জন্ম সনদটি আমরা লোক মারফত উদ্ধার করতে পেরেছি, তবে মেয়ে সুরভীকে এখনও উদ্ধার করতে পারেনি।
এবিষয়ে রাব্বির পিতা মফিজুর রহমানের ব্যবহৃত ০১৭৪৭০৭৮০৪৪৫ নম্বর মোবাইলে বারবার ফোন দিয়েও তার সাথে কথা বলা সম্ভব হয়নি ।
এ বিষয়ে নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান শাহিন এবং হাজরাখানা গ্রামের সংশ্লিষ্ঠ ওয়ার্ডের মেম্বর মনিরুজ্জামান মিলন বলেন, বেশ আগে ছেলেটি ওই মেয়েকে নিয়ে চলে যায়।
মেয়ে পক্ষ বিষয়টি জানানোর পর স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদরসহ আমরা গ্রাম্য ভাবে বসে মিমাংসা করি এবং ছেলে মেয়ে উভয় পরিবারের কাছে হস্তান্তর করি। এরপর আবারও তারা বাড়ি ছেড়ে চলে গেছে বলে শুনেছি।
জন্ম নিবন্ধন সম্পর্কে নারায়নপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মিন্টু বলেন, তারা যে জন্ম সনদটি ব্যবহার করেছে নিঃসন্দেহে সেটি জাল সার্টিফিকেট। কেননা সনদের নিবন্ধন বহি-নং ০০৩ হবে না, সঠিক নম্বর হবে-৩।