ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চড় মারায় পরিচালকের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

পরিচালকের বিরুদ্ধে চড় মারার অভিযোগ এনেছেন কৈলাস সতপুতে নামে এক ব্যক্তি। পুলিশের দ্বারস্থও হয়েছেন তিনি। জামিন অযোগ্য মামলা করেছেন পরিচালক মহেশ মঞ্জরেকরের বিরুদ্ধে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

ঘটনার সূত্রপাত- পুনের হাইওয়ের ইয়াভাত গ্রামে। গত শুক্রবার এ ঘটনা ঘটে। হঠাৎ গাড়ির ব্রেক করেছিলেন মহেশ মঞ্জরেকর। পেছন থেকে পরিচালকের গাড়িতে ধাক্কা মারে কৈলাসের গাড়ি। বেরিয়ে এসে ঝগড়া শুরু করেন মহেশ। এক পর্যায়ে চড় মারেন কৈলাসকে।

ইয়াভাত থানায় গিয়ে ঘটনার পুরো বিবরণ দেন কৈলাস। তার অভিযোগের তদন্ত করছে ইয়াভাত থানার পুলিশ। পরিচালকের বিরুদ্ধে যে ধারায় মামলা করা হয়েছে তা জামিন অযোগ্য বলে ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ।

বি-টাউনের পরিচিত পরিচালক মহেশ মঞ্জরেকর। ‘বাস্তব: দ্য রিয়েলিটি’, ‘অস্তিত্ব’, সহ অনেকগুলো সিনেমা পরিচালনা করেছেন তিনি। বেস্ট ফিচার ফিল্ম ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও রয়েছে তার ঝুলিতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102