ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগলনাইয়ায় ককটেল বিস্ফোরণ: যুবদলের ৩ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

ফেনী: জেলার ছাগলনাইয়ায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১০ নভেম্বর) ফেনী শহরের পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ছাগলনাইয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদস্য আলমগীর হোসেন এবং ছাগলনাইয়া পৌরসভার ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলাউদ্দিন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‍্যাব জানায়, গত ৮ নভেম্বর সন্ধ্যায় ছাগলনাইয়া সরকারি কলেজের সামনের সড়কে কয়েকজন দুষ্কৃতকারী যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। পরে তারা মশালে আগুন জ্বালিয়ে হাতে নিয়ে জনমনে ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে উদ্দেশ্য করে তারা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এসময় তারা সড়কে চলাচলরত গাড়ি ভাঙচুর করে এবং ককটেল নিক্ষেপ করে। এতে পুলিশের ২ সদস্য আহত হয়।

এ ঘটনায় গতকাল (বৃহস্পতিবার) ছাগলনাইয়া থানায় ২১ জনের নামোল্লেখ এবং আরো অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করে পুলিশ। পরে অভিযান চালিয়ে যুবদলের এ তিন নেতাকে গ্রেপ্তার করা হয়।

ফেনীস্থ র‍্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গ্রেপ্তার আলমগীর হোসেনের বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ৭টি এবং আজিজুল হকেট বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ২টি মামলা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102