ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগলের দড়ি দিয়ে সরকারি কর্মকর্তাকে আঘাত, মা-ছেলের কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত
নওগাঁ জেলা-যুগান্তর

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ-কালিকাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে ছাগলের দড়ি দিয়ে আঘাত ও হুমকি দেওয়ায় এক নারী ও তার দুই ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী হাসিনা বানু (৪৫), তার দুই ছেলে সিফাত (২৫) ও সজীব (১৮)।

বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক। বৃহস্পতিবার সাজাপ্রাপ্তদের নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।

নুরুল্লাবাদ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা লকিফুর রহমান জানান, অফিস চত্বরে ছাগল প্রবেশকে কেন্দ্র করে হাসিনা বানুর সঙ্গে বাকবিতণ্ডা হয়েছে। এর এক পর্যায়ে দূর থেকে ছাগল বাঁধার দড়ি দিয়ে তাকে দুইবার আঘাত করেন হাসিনা বানু।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুল হক বলেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাকে লাঞ্ছিত করায় হাসিনা বানু এবং হুমকি দেওয়ার দায়ে সিফাত ও সজীবকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102