ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগলে বেগুন গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত
বগুড়া

বগুড়া; বগুড়ার শাজাহানপুরের পোয়ালগাছা গ্রামে ছাগলে বেগুন গাছ খাওয়াকে কেন্দ্র করে যুবকের ঘুষিতে রমজান আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরে বেগুন ক্ষেতেই এ ঘটনা ঘটে। পরে বিকেল ৩টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত রমজান আলী উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা বড়পাড়া গ্রামের মৃত পরশ উল্লাহর ছেলে।

অভিযুক্ত ব্যক্তির নাম শিবলু মিয়া (২৫)। তিনি পোয়ালগাছা ভাদাই পাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে।

নিহতের ছেলে মাসুদ রানা জানান, শুক্রবার দুপুরে তিনি ও তার বাবা রমজান আলী তাদের বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছিলেন। ওই সময় ক্ষেতের পাশে ছাগল চরাচ্ছিলেন শিবলু মিয়ার মা। এক পর্যায়ে ছাগল বেগুন ক্ষেতে ঢুকে বেগুন গাছ খেয়ে ফেলে। এটি দেখে ক্ষেতের পাশে ছাগল চরাতে নিষেধ করেন রমজান আলী। এতে শিবলুর মা ক্ষিপ্ত হয়ে তার ছেলেকে খবর দেন। পরে শিপলু এসে রমজান আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।

এক পর্যায়ে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রমজান আলীকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102