ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগল আনতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ৫ম শ্রেণীর ছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঠাকুরগাঁওয়ে ৫ম শ্রেণীর এক মাদরাসা ছাত্রী(১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর শিমুলতলা এলাকায় বাড়ির পাশে ছাগল আনতে যাচ্ছিল ওই ছাত্রী। পথিমধ্যে শিমুলতলী বাজারের বৈদ্যুতিক যন্ত্রাংশের দোকানদার রওশন রায় (৩৬) আলমগীর হোসেন(২৫), উত্তম রায়(২২) ও অনাথ রায়(৩৬) মেয়েটিকে ডেকে রওশনের দোকানে নিয়ে যায়। একপর্যায়ে রওশন ও আলমগীর মেয়েটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। অপর ২ জন উত্তম রায় ও অনাথ রায় বাইরে পাহারা দেয়। পরে মেয়েটি চিৎকার দিলে আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ এজাহারভুক্ত আসামি উত্তম রায়কে(২২) গ্রেফতার করেছে। সে ঢোলারহাট ইউনিয়নের মহিলা মেম্বার এবং মাধবপুর গ্রামের বল্লাল রায়ের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রুহিয়া থানার ওসি চিত্তরঞ্জন রায় জানান, মামলা রুজু করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102