ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগল চুরির মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩০ বার পঠিত

মাদারীপুরে প্রাইভেটকারে ছাগল চুরির ঘটনায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জিসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক সাইদুর রহমান পাঁচজনকেই কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এর আগে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পখিরা এলাকা থেকে একটি প্রাইভেটকারে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পরে তুহিন দর্জি ও তার চার সহযোগী। পরে তাদের নামে সদর মডেল থানায় ছাগল চুরির অভিযোগ এনে লোকমান মালোত নামে এক কৃষক মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি ও তার চার সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী, রবিউল ইসলাম ও মাহবুব তালুকদার। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পখিরা এলাকা থেকে নিজস্ব একটি প্রাইভেটকারে স্থানীয় লোকমান মালোতের পালিত একটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা সেখান থেকে দ্রুত সটকে পরে। পরে টইল পুলিশকে জানালে পুলিশ চুরি হওয়া ছাগল বহন করা প্রাইভেটকারটি গতিরোধ করে। পরে ছাত্রলীগ নেতা তুহিন দর্জিসহ তার চার সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় চুরির কাজে ব্যবহৃত ওই প্রাইভেটকার জব্দ ও ছাগল উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, গত দুই মাসে পখিরা এলাকা থেকে আরও ৫টি গৃহপালিত ছাগল খোঁয়া গেছে। তুহিন ও তার সহযোগী এই চুরির সঙ্গে জড়িত রয়েছে বলেও অভিযোগ স্থানীয়দের।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগ নেতা তুহিনসহ পাঁচজনের বিরুদ্ধে ছাগল চুরির ঘটনায় ৩৭৯/৪১১ ধারায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার সবাইকে আদালতে হাজির করা হলে আদালত সবাইকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। এছাড়া চুরি হওয়া ছাগল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দ হওয়া প্রাইভেটকারটি পুলিশের হেফাজতে রাখা আছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102