ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকের উত্তর কুর্শীতে সংঘর্ষে আহত ১৫, গ্রামে উত্তেজনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: ছাতকে দোলারবাজার ইউনিয়নের উত্তরকুর্শী গ্রামে পূর্ব বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেলে গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও রবিবার বিকেলে গ্রামে আবারও চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দু’পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিলে জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে শনিবার বিকেলে উত্তরকুর্শী গ্রামের আকবর আলীর বাড়িতে হামলা করে একই গ্রামের সেবুল ও তার লোকজন। এসময় আকবর আলী ও সেবুল মিয়া পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আকবর আলী, কাওছার, হোসাইন, পারভেজ, নুরুজ্জামান, হাজেরা বেগম, গেদন বিবি ও ফখরুলকে শনিবার রাত ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একই সময়ে সেবুল মিয়া পক্ষের আহত নুর উদ্দিন, রাসেল, কাউসারসহ কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিলেটে হাসপাতালে রোগী ভর্তির পর আকবর আলী কনাই মিয়া ও আনা মিয়া ওষুধ আনতে ইমারজেন্সি গেইটে গেলে সেবুল মিয়া পক্ষের লোকজন তাদের উপর হামলা করেছে এমন অভিযোগ করেন আকবর আলী। শনিবার মধ্যরাতে হাসপাতালের ইমারজেন্সি গেইটে এ ঘটনা ঘটে।

এ সময় ৯৯৯ তে কল দিয়ে তারা পুলিশের সহায়তা চেয়েছেন। কল পেয়ে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতাল এলাকায় গিয়ে হামলাকারীদের আটক করতে পারেনি। হামলার ভয়ে চিকিৎসা না নিয়েই হাসপাতালে ভর্তি হওয়া আকবর আলী পক্ষের আহত ৩ জন রবিবার ভোরে হাসপাতাল ত্যাগ করেছে বলে ও তিনি জানিয়েছেন । ছাতক থানার ওসি মোহম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন, শনিবার বিকেলে উত্তরকুর্শী গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত ১৪ জনকে রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখনো কোন মামলা দায়ের হয়নি।

সিলেটের ওসমানী হাসপাতালের সামনে হামলা হয়েছে এ প্রসংগে কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান,খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কে বা কাহারা হামলা করেছে অভিযোগকারীরা বলতে পারেনি। এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102