সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতক পৌরসভার ২ নং ওয়ার্ডের নোয়ারাই ইসলামপুর মহল্লার দিনমজুর আলাল মিয়ার পুড়ে যাওয়া বসত ঘরের নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
রবিবার ঘর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন তরুণ ব্যবসায়ী ও জেলা যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি। রান্না ঘরের চুলা থেকে অগ্নি কান্ডের সুত্রপাত হয়ে শুক্রবার (২২ এপ্রিল) রাতে দিন মজুর আলাল মিয়ার বসত ঘরটি সম্পুর্ণ আসবাবপত্র সহ পুড়ে ছাঁই হয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক সিলেট থেকে ঘটনাস্থলে ছুটে এসেছিলেন ছাতকের উদিয়মান তরুণ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব, যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানি। তিনি এ সময় দরিদ্র আলাল মিয়ার পরিবারকে শান্তনা দিয়ে তাদের মাথা গুজার ঠাঁই বসত ঘরটি সম্পুর্ণ নির্মাণ করে দেয়ার প্রতিশ্রুতি দেন । প্রতিশ্রুতি অনুযায়ী রবিবার ভিত্তি প্রস্থর স্থাপনের মাধ্যমে বসত ঘরের নির্মাণ কাজ শুরু করেছেন সাদমান মাহমুদ সানি।দ্রুত ঘরের নির্মাণ কাজ শেষ হবে।