ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকে জজ আদালতের রায়ে মৌরসী সত্ত ফিরে পেলেন দুই ভাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩২ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে জবরদখল ছাড়িয়ে দীর্ঘ কয়েক বছর পর সুনামগঞ্জ জেলা জজ আদালতের রায়ে মৌরসী স্বত্ত ফিরে পেলেন সিহাব উদ্দিন ও আলা উদ্দিন না‌মের দুই ভাই।

জানা গে‌ছে, উক্ত মৌরসী ভূ‌মি উপ‌জেলার দ‌ক্ষিণ খুরমা ইউ‌নিয়‌নের খুরমা গ্রামের মৃত মখছুদুল হক (মতল) মাষ্টারের ছে‌লে তোফায়েল আহমদের দখলে ছিল র্দীঘ দিন। নি‌জে‌দের এ মৌরসী স্বত্ত ফিরে পেতে আদালতে মামলা করেন একই গ্রামের মৃত মুনসুর আলী’র পুত্র সিহাব উদ্দিন ও আলা উদ্দিন। কাগজ পত্র পর্যালোচনা ক‌রে সুনামগঞ্জের মাননীয় জেলা জজ আদালতের চুড়ান্ত ডিক্রি ও মৌরসী স্বত্তে সৌদি প্রবাসী সিহাব উদ্দিন ও তার ভাই আলা উদ্দিন এর নামে জেল নং ৩১৩ দাগ নং ৭১৩ পরিমান ০৯একর শ্রেণি আমন মালিকানা রায় প্রদান করে।

আদালতের নির্দেশে ছাতক থানা পুলিশের উপস্থিতে ৮ এপ্রিল শুক্রবার সকালে জায়গা চিন্হিত করে লাল পতাকা উড়িয়ে সিহাব উদ্দিন ও আলা উদ্দিনকে দখল বুঝিয়ে দেওয়া হয়। এসময় দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক,১নং ওয়ার্তের নবনির্বাচিত ইউপি সদস্য নাজমুল ইসলাম মিলাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খুরমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল খালিক, সাবেক ইউপি সদস্য সমুজ মিয়া, রাকিব আহমদ,আসকর আলী,ছোরাব আলী,আব্দুল কাদির,হাজী আব্দুর রউফ,সুন্দর আলী,রফিক আহমদ,বারিক আলী,আবুল হাসনাত,হাফিজুর রহমান,হাবিবুর রহমান, ফারুফ আহমদ সহ খুরমা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102