ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাতকে বালুর নীচে চাপা পড়ে দু’শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪১ বার পঠিত

সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে বালুর নীচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহষ্পতিবার (৭এপ্রিল) দুপুরে শহরের অদুরে চৈকিত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লেবার সর্দার ইছরাইল মিয়ার নৌকাতে বালু ভর্তি করার কাজে যায় শ্রমিক রুবেল মিয়া (২৬), সামছুজ্জামান (১৬) ও জাকির হোসেন (২১)। বালু নীচ থেকে কেটে বেল্টের মাধ্যমে নৌকায় ভর্তি করার এক পর্যায়ে বালু ধ্বসে নীচে চাপা পড়ে তিনজন শ্রমিক। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক রুবেল মিয়া ও সামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

অপর আহত শ্রমিক জাকির হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মৃত রুবেল মিয়া নোয়ারাই ইউনিয়নের কুমারদানি গ্রামের আলী আসকরের পুত্র এবং সামছুজ্জামান একই ইউনিয়নের কুপিয়া গ্রামের হানিফ আলীর পুত্র। আহত জাকির হোসেন কুমারদানি গ্রামের আসমত আলীর পুত্র। ছাতক থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান দুই শ্রমিকের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102